Health Tips

Introduction: - Green tea has been recognized as a super food for decades. This tea has many benefits.
We all know the benefits of this tea to lose weight.

However, a recent study found that those who have been suffering from arthritis pain for a long time may benefit from drinking green tea.
Green tea works very well to relieve arthritis pain.
Experts say that just as eating apples is good for the body, a cup of green tea is also good for health.
Now almost everyone suffers from arthritis and rheumatic diseases.
These diseases cause severe pain in various joints, ligaments, bones and muscles of the body.
There is pain in the joint, decreased speed, swelling and redness in the affected area.

Research has shown that green tea works well in preventing such diseases.
Over the decades, green tea has become a reliable food for physicians, nutritionists and dietitians.
Because green tea is being used to reduce various inflammations in the body.

According to recent research, green tea can be used as a prescribed treatment for arthritis patients. Although this study has been done on rats.
One cup of green tea is good for overall health. It contains powerful antioxidants, known as polyphenols.
It increases the body's resistance to disease and helps fight inflammation.
According to doctors, this is good news for people suffering from rheumatic diseases.

Green tea works well for treating potentially harmful rheumatic diseases.
Earlier, a study published in the American Journal of Clinical Neutrons in 2012 found other positive results from taking green tea.

Doctors and nutritionists say that green tea is very beneficial for health. So doctors have suggested adding green tea to the diet.
Green tea helps reduce rheumatic diseases, heart disease and diabetes, they said.


বাত রোগ ভালো করবে গ্রিন টি: গবেষণা

বাংলা অনুবাদ:- কয়েক দশক ধরে গ্রিন টি সুপার ফুড হিসেবে স্বীকৃত হয়ে আসছে। এই চায়ের রয়েছে অনেক গুণ। ওজন কমাতে এই চায়ের গুণের কথা আমরা সবাই জানি।
তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন, তারা গ্রিন টি পানে উপকৃত হতে পারেন। বাতের ব্যথা দূর করতে গ্রিন টি খুব ভালো কাজ করে।
বিশেষজ্ঞরা বলছেন, আপেল খাওয়া শরীরের জন্য যেমন ভালো, তেমনি এক কাপ গ্রিন টিও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
এখন কমবেশি সবাই আর্থ্রাইটিস ও রিউমেটিক ডিজিজ বা বাতজনিত রোগে ভুগে থাকেন। এসব রোগে শরীরের বিভিন্ন জয়েন্ট, লিগামেন্টস, হাড় ও পেশিতে প্রচণ্ড ব্যথা হয়।
জয়েন্টে ব্যথা হয়, গতি কমে যায়, আক্রান্ত স্থানে ফোলা ও লালচেভাব দেখা দেয়। এ ধরনের রোগ প্রতিরোধে গ্রিন টি ভালো কাজ করে বলে জানিয়েছে গবেষণা।
কয়েক দশক ধরে গ্রিন টি চিকিৎসক, পুষ্টিবিদ ও ডায়েটেশিয়ানদের কাছে নির্ভরযোগ্য এই খাবার হয়ে উঠেছে। কারণ সবুজ চা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে ব্যবহার করা হচ্ছে।

সাম্প্রতিক গবেষণার ফল থেকে জানা গেছে, গ্রিন টি বাত রোগীদের জন্য নির্ধারিত চিকিৎসা হিসেবে ব্যবহার করা যাবে। যদিও এ গবেষণা ইঁদুরের ওপর পরীক্ষা করে করা হয়েছে।
এক কাপ গ্রিন টি সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো। এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা পলিফেনল হিসেবে পরিচিত। এটি দেহের রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।
চিকিৎসকদের মতে, এটি বাতসংক্রান্ত রোগে ভোগা মানুষের জন্য সুসংবাদ। গ্রিন টি সম্ভাব্য ক্ষতিকারক বাতজনিত রোগের চিকিৎসার জন্য ভালো কাজ করে।

এর আগে২০১২ সালে আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রনে প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, গ্রিন টি গ্রহণের অন্যান্য ইতিবাচক ফলের কথা।
চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, সবুজ চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই ডায়েটে গ্রিন টি যুক্ত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা জানান, বাতজনিত রোগ, হূদরোগ ও ডায়াবেটিস কমাতে সহায়তা করে গ্রিন টি।

Comments